শাহ আবদুল করিমের প্রয়াণ দিবসে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ আয়োজিত একটি অনুষ্ঠানের জন্য “হাত বান্দিবো পাও বান্দিবো” এই গানটি গাইবো বলে ঠিক করেছিলাম। গানটি অসংখ্যবার শোনা হলেও নিজে গাওয়া হয়নি আগে। আমার খুব পছন্দের একজন শিল্পীর কণ্ঠে এটি শুনতে শুনতে প্রায় যখন তুলেই ফেলেছি - কণ্ঠে এবং ইউকুলেলেতে, তখন গানের বর্ণনা পড়তে গিয়ে দেখি, ইউটিউবে তাদের অফিসিয়াল সাইটে স্পষ্ট করে লেখা যে, গানটির শুধু প্রথম দুই লাইন শাহ আবদুল করিমের গান থেকে অনুপ্রাণিত, বাকি সুর এবং কথা আসলে অন্য আরেকটি প্রচলিত গান! ইউটিউবে গানটির আয়োজকরা তাদের অবস্থান সৎভাবে স্পষ্ট রেখেছেন, তারা দাবি না করলেও তুমুল জনপ্রিয় “আমার হাত বান্ধিবি পা বান্ধিবি” গানটি মানুষের মুখে মুখে বা বলা ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহ আবদুল করিমের গান হিসেবেই প্রচার পাচ্ছে। অনুষ্ঠানের জন্যে গান তৈরি করে দেয়ার ডেডলাইনের একদম শেষ পর্যায়ে গানটি নিয়ে উপরের তথ্য আবিষ্কার করে আমি মোটামুটি কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় চলে গেলাম। তারেক এবং আমি একমত হলাম যে, অন্তত শাহ আবদুল করিমের স্মরণে যে অনুষ্ঠান সেখানে তাঁর নিজের করা গান গাওয়াটাই যুক্তিযুক্ত হবে। পরে...
Comments
আপনার ব্লগের ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্ট কালার কেমন যেনো চোখে লাগে, পড়তে সমস্যা হয়। অন্যদেরও কি?
এ পর্যন্ত সমস্যা হয় তেমন কেউ বলে নি, হা হা হা আসলে পড়েই বা ক'জন? তবে দু'জন দুর্জনের চোখে সমস্যা হয় বলে জানা গেছে।
যেমনঃ
১।আনোয়ার সাদাত শিমুল
২।কনফুসিয়াস !
আমার এক্সপেরিমেন্ট নিয়ে টেনশন মাথায় নিয়ে,কানে গান গুঁজে পদ্য পড়লাম। ভালো লাগলো 'পেঁচিয়ে ডানা হয়ে' যাওয়াটা।
আপনি পড়েছেন জেনে একটু লজ্জা লজ্জা লাগছে, আমার এগুলো কবিতার "ক"ও নয়...আর পড়লেন কি না আপনিই?! থ্যাঙ্কু!
আমার মনও পাখি হয়ে যেতে চায়...
আমার ব্লগস্পট ঘুরে গেলেন...কৃতজ্ঞতা।